বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বরিশালে মাছ অবমুক্ত করলেন নাসরিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, সদস্য দুলাল গাজী ও সদস্য নুরুল ইসলাম পনিরসহ বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আফরোজা খানম নাসরীন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে জনগণের সঙ্গে দলের সম্পৃক্ততা আরও সুদৃঢ় করা হচ্ছে। মাছ অবমুক্তকরণের মতো পরিবেশ ও জনকল্যাণমূলক উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: