• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গোশত ভাগাভাগির স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৮ পিএম;
গোশত ভাগাভাগির স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির গোশত মসজিদ এলাকায় নাকি বাড়িতে ভাগ করা হবে, এ নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে কোরবানির গোশত কোথায় বসে ভাগ করা হবে—এ নিয়ে ওই গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একদিকে নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অন্যদিকে নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন– আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫) ও জালাল মোল্লাসহ (৪০) অন্যরা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কোরবানির গোশত  মসজিদে না বাড়িতে নিয়ে ভাগ করা হবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন