পটুয়াখালীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি :
জিয়াউর রহমান এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী জিয়াউর রহমানের শাসনামলে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পটুয়াখালীতে* জিয়াউর,রহমানের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: