আমতলী স্কুল এলাকায় পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার, তরুণের সচেতনতায় রক্ষা
মো. আ. কাইয়ুম, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার একটি স্কুল এলাকা থেকে একটি পদ্মগোখরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল এলাকায় সাপের বাচ্চাটি দেখতে পেয়ে শামীম নামের এক স্থানীয় বাসিন্দা তাৎক্ষণিকভাবে মারধর না করে বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি বিষয়টি দ্রুত ‘অরণ্যমৈত্রী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন’ এবং স্থানীয় উপজেলা রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করেন।
খবর পেয়ে সংগঠনের প্রতিনিধি মো. আমিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কোনো ধরনের ক্ষতি না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপের বাচ্চাটিকে নিরাপদে উদ্ধার করেন।
সাপ উদ্ধারের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজমান আতঙ্ক কেটে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি, সাপটিকে না মেরে সংশ্লিষ্টদের খবর দেওয়ায় শামীমের সচেতন উদ্যোগ এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্টরা জানান, লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী চলে আসলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। বন্যপ্রাণী হত্যা না করে বন বিভাগ, রেঞ্জ কর্মকর্তা কিংবা অভিজ্ঞ উদ্ধারকারী সংগঠনের সহযোগিতা নেওয়া জরুরি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীরই সমান ভূমিকা রয়েছে—এই বার্তা ছড়িয়ে দিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: