• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আত্রাইয়ে শিক্ষকের গোয়াল ঘরের ইট খুলে গরু চুরি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৮ পিএম;
আত্রাইয়ে শিক্ষকের গোয়াল ঘরের ইট খুলে গরু চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে আনিছার রহমান নামে এক শিক্ষকের গোয়াল ঘরের ইট খুলে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মস্কিপুর-আবাদপুকুর সড়কের মস্কিপুর বাজার সংলগ্ন বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানাপুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে। শিক্ষক আনিছার রহমান ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

 আনিছার রহমান জানান,শুক্রবার সন্ধায় বাড়ী মধ্যে গোয়াল ঘরে চারটি গরু রেখে তালা দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। এরপর ভোরে ফজরের নামজা পরে গোয়াল থেকে গরুগুলো বের করতে গিয়ে দেখতে পান চোরেরা গোয়াল ঘরের জানালার ইট খুলে ওই জানালা দিয়ে দুইটি গরু চুরি করে নিয়ে গেছে। গরু দুটির মুল্য প্রায় পৌনে দুই লাখ টাকা হবে বলে জানান তিনি। খবর পেয়ে শনিবার সকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,গরু চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় জরিতদের গ্রেফতারসহ গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন