• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩২ পিএম;
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পটুয়াখালী প্রতিনিধি :

 

 

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে এক প্রবীণ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক, আরোহী ও এক পথচারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

গত ​শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

​নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।

​নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নিখিল ভৌমিক পাখিমারা বাজার থেকে কেনাকাটা শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কুয়াকাটাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। একই সাথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য এক পথচারীকে চাপা দেয়।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন।

​এ দুর্ঘটনায় আহতরা হলেন, মোটরসাইকেল চালক সজিব, আরোহী ইসমাইল এবং পথচারী সাইফুল। তারা সবাই বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন