• ঢাকা
  • সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম;
লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

‎খাজা রাশেদ,লালমনিরহাট :


‎বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় লালমনিরহাটে একটি আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (২৫ মে) বিকেলে লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের, বিডিআরহাটের পূর্ব পাশে নির্মিত এ জবাইখানার উদ্বোধন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, পৌর প্রশাসক রাজিব আহসান, জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক, এবং জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলম সহ জেলা ও  সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও  সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

‎প্রায় ৮ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে নির্মিত, এ প্রকল্পের লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।

‎জবাইখানায় রয়েছে পশু জবাইয়ের মেশিন ঘর, মাংস সংরক্ষণের কোল্ড স্টোরেজ, চামড়া সংরক্ষণ ঘর, অফিস কক্ষ, ১০ কিলোওয়াট সোলার প্যানেল, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, ২ হাজার লিটারের গরম ও ঠান্ডা পানির বয়লার, বায়োগ্যাস চেম্বার এবং বোন ক্রাশিং চেম্বারসহ আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন