• ঢাকা
  • রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে ৪৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১০ পিএম;
পাঁচবিবিতে ৪৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৫০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ ঈদ সহায়তা বিতরণ করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ এমপি।

রবিবার সকালে পাঁচবিবি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৪৫০টি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে নগদ সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জয়পুরহাট জেলার জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে পাঁচবিবি উপজেলায় সরাসরি ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট অর্থ জেলার অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, বর্তমান সময়ে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। সরকারের পক্ষ থেকে এই ধরনের সহায়তা অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারী আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক পুনরুত্থান / দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

এ সম্পর্কিত আরও পড়ুন