প্রেস রিলিজ ভিলেজ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির গোশত বিতরণ সম্পন্ন
পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী যুব সংগঠন “ভিলেজ ফাউন্ডেশন” এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও একটি গরু কোরবানি সম্পন্ন করা হয়েছে। কোরবানির মাধ্যমে প্রাপ্ত প্রায় ১৩০ কেজি গোশত অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে মোট ৫০টি প্যাকেট প্রস্তুত করেন। এর মধ্যে ৪৬টি পরিবারের মাঝে ৪৬টি প্যাকেট বিতরণ করা হয় এবং কানাইনগর মাদ্রাসার এতিমখানায় প্রদান করা হয় আরও ৪টি প্যাকেট।
ভিলেজ ফাউন্ডেশন জানায়, মানবিকতা, সহমর্মিতা এবং ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের সদস্যরা নিজ দায়িত্বে মাঠপর্যায়ে গিয়ে কোরবানির গোশত পৌঁছে দেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবকল্যাণে কাজ করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা ভিলেজ ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ভিলেজ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ সফল করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। “মানবতার সেবা ও সামাজিক দায়িত্ববোধই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।”
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: