ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার
ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে। যে কোনো লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় যাতে না নামে, সে জন্য মোবাইল কোর্ট চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহণ চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে টার্মিনালসহ মহানগরীতে ব্যাপকসংখ্যক ডিবি, সোয়াতসহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।
এ সময় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। এদিকে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক-শ্রমিকসহ সবাই একসঙ্গে কাজ করছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: