• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০১ পিএম;
ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি জানিয়েছেন জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার আদ্রা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরও দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম বলেন, ‘ইয়াবাসহ গতকাল রাতে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন