পটুয়াখালীতে আজ জেলা বার'র নির্বাচন, প্রতিদ্বন্দীতায় জামায়াত ও বিএনপি।
লিটু দেবনাথ, পটুয়াখালী প্রতিনিধিঃ
৩০ এপ্রিল বৃহষ্পতিবার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির একবছর (২০২৬-২০২৭) মেয়াদের নির্বাচন।
এ নির্বাচনে প্রতিদ্বন্দীতায় রয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল। সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৯টি পদে বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। লাইব্রেরী সম্পাদক পদে বিএনপি সমর্থিত এ্যাড. মনিরুল ইসলাম(৪) (বিএনপি) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৮ টি পদে প্রতিদ্বন্দী দুটি প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে এ্যাড মো. মজিবুর রহমান(৭) (বিএনপি) ও এ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান(জামায়াত), সহ-সভাপতি পদে এ্যাড. মোহাম্মদ মাসুদুর রহমান(১) (জামায়াত) ও এ্যাড. মো. নজরুল ইসলাম(৩) (বিএনপি), সাধারন সম্পাদক পদে এ্যাড. মো. মহিউদ্দিন(৪) (জামায়াত) ও এ্যাড. মো. আরিফ হোসেন( বিএনপি) সহ-সাধারন সম্পাদক দুটি পদে এ্যাড.মো. ওমর ফারুক(২) (জামায়াত), এ্যাড.মো. আনোয়ার হোসাইন(৫) (জামায়াত), এ্যাড.মো. আমিনুল ইসলাম সোহাগ ( বিএনপি) ও এ্যাড. মো. মুজিবুল হক বিশ্বাস রানা(বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মো. আবু সাঈদ খান(১) (জামায়াত) ও এ্যাড. মো. মাইনুল ইসলাম রুবেল(বিএনপি), সদস্য দুটি পদে এ্যাড.মো. নজরুল ইসলাম পাটোয়ারী( জামায়াত), এ্যাড.মারিয়াম আহমেদ(বিএনপি) ও এ্যাড.মো. এনামুল হক রাসেল (বিএনপি)।
আইনজীবী সমিতিতে ৫২০ জন সদস্য ভোটার রয়েছে। বৃহষ্পতিবার সমিতি ভবনের দোতলায় সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ বার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। সদস্য দুইজন হলেন, এ্যাড. আবুল কাসেম খান ও এ্যাড. মো. সাইদুর রহমান।
ভোট গ্রহনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম জানিয়েছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পটুয়াখালীতে* আজ,জেলা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: