• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আর্সেনালের বিপক্ষে গোল করে মেসিকেও ছাড়িয়ে গেলেন আলভারেজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪১ এএম;
আর্সেনালের বিপক্ষে গোল করে মেসিকেও ছাড়িয়ে গেলেন আলভারেজ

ইউরোপের মঞ্চে দারুণ এক কীর্তি গড়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা হুলিয়ান আলভারেজ। আর্সনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে তিনি ছাড়িয়ে গেছেন স্বদেশি কিংবদন্তি লিওনেল মেসিকেও।

অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে সমতাসূচক এই গোলটি শুধু ম্যাচেই দলকে ফিরিয়ে আনেনি, বরং এনে দিয়েছে ব্যক্তিগত এক অসাধারণ রেকর্ড। এই গোলের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫ গোল করার কীর্তি গড়েছেন আলভারেজ, যেখানে তিনি পেছনে ফেলেছেন মেসিসহ অন্য আর্জেন্টাইন তারকাদের।

ম্যাচজুড়ে অ্যাতলেতিকোর সবচেয়ে প্রাণবন্ত খেলোয়াড় ছিলেন আলভারেজ। তার গতিময়তা, পজিশনিং এবং ফিনিশিং প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার চাপে ফেলেছে।

এই পারফরম্যান্স শুধু ক্লাব নয়, আর্জেন্টিনার জন্যও বড় স্বস্তির খবর। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনার জন্য আলভারেজের এমন ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন