পঞ্চগড়ে ট্রাক চাপায় আইনজীবীর মর্মান্তিক মৃত্যু
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার আহামদ নগর এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অ্যাডভোকেট সোলায়মান হক নামে এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কোর্ট থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট সোলায়মান হক পঞ্চগড় আদালত থেকে দাপ্তরিক কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি সদর উপজেলার আহামদ নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়,পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়।চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান "আমরা ট্রাকটি আটক করেছি। চালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"
একজন সজ্জন আইনজীবী হিসেবে পরিচিত সোলায়মান হকের মৃত্যুতে পঞ্চগড় জেলা আদালত পাড়া ও তার নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পঞ্চগড়ে* ট্রাক,চাপায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: