• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. আইন ও আদালত

শ্রীপুরে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৬ পিএম;
শ্রীপুরে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধি :

 

মাগুরার শ্রীপুরে মাদক,ইভটিজিং, দাংগা সামাজিক সহিংসতা প্রতিরোধসহ আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখা এবং ট্রাফিক সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার দুপুরে উপজেলার থানা চত্বরে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে এ সভা আয়োজন হয়। 
মতবিনিময় সভায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড  অপস) মোঃ মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দীপংকর ঘোষ।
অন্যদের উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাসউদ্দীন, জোয়ার্দার আশরাফুল ইসলাম,উপজেলা জামায়াতের আমীর ফখরুদ্দিন মিজান,সেক্রেটারী মিজানুর রহমান, 
শ্রীপুর সরকারি কলেজে অধ্যক্ষ নির্মল কুমার সাহাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক প্রমুখ।

সভার শুরুতে পুলিশ সুপার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি,পুলিশি সেবার মান ও থানা এলাকার  বিভিন্ন সামাজিক সমস্যা  নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন পেশার মানুষের নিকট হতে উন্মুক্ত আলোচনা শোনেন। পরে তার বক্তব্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক,জুয়া,চুরি,ডাকাতি,সন্ত্রাস,নারী নির্যাতন,ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সামাজিক সচেতনতা সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম স্ব স্ব অবস্থান থেকে সকালে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পুলিশ হিসেবে কে জনগণের কাছে পৌঁছে দেওয়া সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা।এছাড়াও যে কোন অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা পুলিশ সুপারের নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন