• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‎পাঁচবিবিতে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৫ লক্ষ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩০ পিএম;
‎পাঁচবিবিতে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে  ৫ লক্ষ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের অন্তর্গত উচাইয়ের ঐতিহাসিক  পাথরঘাটা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৯১তম বৃক্ষচারা ও শিক্ষা উপকরণ বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎২৯ এপ্রিল বুধবার বিকেলে পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩ হাজার ফলজ ও বনজ বৃক্ষচারা বিতরণ করা হয়। ‎পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রম এবং মালো সাংস্কৃতিক একাডেমির যৌথ আয়োজনে মালো সাংস্কৃতির উষ্ণ অভ্যর্থনা মাধ্যমে আগত অতিথিবৃন্দকে বরণ করে নেয়া হয়। পরে অতিথিবৃন্দরা মালো সাংস্কৃতিক একাডেমী ও পাথরঘাটা বৌদ্ধবিহার আশ্রমের ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করেন। 

‎এরপর বৌদ্ধ বিহার আশ্রমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,বৌদ্ধবিহার ও অনাথ আশ্রমের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক সুশীল প্রিয় ভিক্ষু। মালো সংস্কৃতিক একাডেমীর পরিচালক কণ্ঠশিল্পী দিলীপ মালোর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও  বৃক্ষের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।

‎বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী মোছাঃ মনিরা আক্তার কেমি জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মাওলা পলাশ, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার আলী খাঁ,সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ,রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নূগোষ্ঠীর কালচার  একাডেমির প্রশিক্ষক মানুয়েল সরেন,বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সন্তোষ কুমার মালো ও মালো সংস্কৃতি একাডেমির সেক্রেটারি মৃগাঙ্গ মালো প্রমুখ।

‎আয়োজক অধ্যক্ষ সুশীল প্রিয় ভিক্ষু জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। ‎শেষে প্রধান অতিথি বৌদ্ধ ধর্মালম্বীদের উন্নয়নকল্পে পাথরঘাটা বৌদ্ধবিহার আশ্রমে ৩ লক্ষ,মালো সাংস্কৃতিক একাডেমিতে ১ লক্ষ ও তুলসীগঙ্গা নদীর তীরবর্তী বৌদ্ধমন্দিরের জন্য ১ লক্ষসহ মোট ৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন। ‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন