ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার ১৫ মার্চ সকাল ১০টায় কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব),আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আলফাডাঙ্গা উপজেলার পৌর সদর বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। ক্যাবের সভাপতি মোঃ সেকেন্দার শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহম্মদ আবুল বাশারের পরিচালনায় উপস্থিতি ছিলেন সহ-সভাপতি সাংবাদিক মোঃ ইকবাল হোসেন, মোঃ কামরুল হক ভূঁইয়া ও মোঃ তামিম আহমেদ মিলন,যুগ্ন সম্পাদক সাংবাদিক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা: চঞ্চল কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক সাংবাদিক মো: হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তুহিন শেখ,নির্বাহী সদস্য সাংবাদিক মো: কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক আজিজুর রহমান দুলাল, সাংবাদিক মো: এনামুল হক রুবেল, সাংবাদিক মো: আবু বকর সিদ্দিক বাধন, সাংবাদিক মো: লায়েকুজ্জামান, বিএনপি নেতা মোঃ আমিনুর রহমান, সাংবাদিক মোঃ শাহিনুর রহমান ও সাংবাদিক মোঃ মামুনুর রশিদসহ অনেকে।
উল্লেখ্য, ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট John F. Kennedy ভোক্তাদের মৌলিক অধিকার সম্পর্কে মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ঘোষণা দেন। পরবর্তীতে ১৯৮৩ সাল থেকে কনজ্যুমার ইন্টারন্যাশনাল এর সদস্য সংগঠনগুলো বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছে।
২০২৬ সালের বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের প্রতিপাদ্য ছিল “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি।”
আলোচনা সভায় বক্তারা বলেন, বাজারে ভেজাল,নকল ও নিম্নমানের পণ্যের বিস্তার এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য বড় উদ্বেগের বিষয়।এ পরিস্থিতি মোকাবিলায় বাজার তদারকি জোরদার এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- আলফাডাঙ্গায়* বিশ্ব,ভোক্তা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: