ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের আন্তরিকভাবে কাজের আহ্বান এমপি মোশাররফের
পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলাপাড়ায় সংসদ সদস্যের বাসভবনের অতিথিশালায় এ ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় এবিএম মোশাররফ হোসেন বলেন, “বিচারপ্রার্থী মানুষের স্বার্থে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
তিনি আরও বলেন, “কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতের পাশাপাশি নতুন করে যুগ্ম জেলা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে। এছাড়া নতুন আদালত ভবন নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই এটি বাস্তবায়ন হবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর তালুকদার, উপজেলা বিএনপির সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেনসহ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: