• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নির্দোষ প্রমাণিত হলে সাকিব-মাশরাফিকে স্বাগত জানাবো: আমিনুল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১২ পিএম;
নির্দোষ প্রমাণিত হলে সাকিব-মাশরাফিকে স্বাগত জানাবো: আমিনুল

পাকিস্তান সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। তার বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি না হওয়ায় এখনো দেশে ফেরেননি এই অলরাউন্ডার। ফলে তাকে ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, সাকিবের বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার নামে যে মামলাগুলো রয়েছে, সেগুলো তাকে ব্যক্তিগতভাবে মোকাবিলা করতে হবে। যদি সে মামলাগুলো মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফিরে আসে, তাহলে আমরা নমনীয় থাকব।’

এর আগে, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দ্রুত দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে, তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, এ বিষয়ে নিশ্চিত নন ফাহিম। তার মতে, সাকিব যেকোনো সময় ফিরতে পারেন, এবং দলে থাকলে তিনি বাড়তি শক্তি যোগ করবেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন