• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে 'বাংলা কিউআর'


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম;
জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে 'বাংলা কিউআর'

নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে 'বাংলা কিউআর' ডিজিটাল লেনদেন প্রসার বাড়াতে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। বগুড়ার মাঠপর্যায়ে ক্যাশলেস লেনদেন অগ্রগতি ত্বরান্বিত করতে তৎপরতা শুরু হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা গ্রাহকদের স্বচ্ছতা নিশ্চিত করবে। জাল টাকার বিস্তার ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ক্যাশলেস লেনদেন। গ্রাহক আস্থার নিরাপদ মাধ্যম 'বাংলা কিউআর' ব্যবহার বাড়ছে বলে জানানো হয়।

গতকাল বুধবার দুপুরে বগুড়া শহরের রানার প্লাজা নিচতলায় সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে 'বাংলা কিউআর' বিষয়ক উন্মুক্ত মতবিনিময় করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। 

বক্তব্যে তিনি বলেন, ক্যাশলেস লেনদেনের বিষয়ে গুরুত্ব দিয়েছে সরকার। এই প্লাটফর্মে সকল ব্যাংক সমন্বয়ের মাধ্যমে গ্রাহকের আর্থিক লেনদেন করবে আরও সহজ এবং ভোগান্তিবিহীন। টাকা ছাপাতে প্রতিবছর সরকারের বিশাল অংকের ব্যয় হয়। ডিজিটাল আর্থিক লেনদেন বাড়লে টাকা ছাপানোর ব্যয় অনেকাংশেই কমানো সম্ভব। 

সভাপতির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ জানান, দেশে বর্তমানে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট 'বাংলা কিউআর' মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুযোগ পাচ্ছেন। দৈনিক লেনদেন প্রায় সাড়ে ৩ লাখ, আর্থিক মূল্য প্রায় ১৪৩ দশমিক ৫৪ কোটি টাকা। গত ৯০ দিনে লেনদেনের সংখ্যা প্রায় ৩ দশমিক ৫ গুণ, পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক যথাক্রমে মো. সেলিম আহম্মদ, সরদার আল ইমরান, মো. আখতারুল ইসলাম, এমটিবি উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম তারেক, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিবি বগুড়ার রিজিওনাল ম্যানেজার ও ব্যবস্থাপক কুদরত ই খোদা সামিউল করিম।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন