• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২০ পিএম;
পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:


পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব আশরাফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নাজমুল আহসানের নেতৃত্বে জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা বিভিন্ন ধরনের ইসলামিক বই উপহার দেন।
সৌজন্য সাক্ষাৎকালে পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব আশরাফুল আলমের নেতৃত্বে পটুয়াখালীর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে জেলার সাধারণ মানুষ আরও কার্যকর ও কাঙ্ক্ষিত সেবা লাভ করবেন।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন