জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সুরবিয়ার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিবেশনা
পটুয়াখালী প্রতিনিধি :
প্রথম আলো বন্ধুসভা পটুয়াখালী জেলার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেছে সুরবিয়ার সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়। সুরবিয়ার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা পটুয়াখালী জেলার সদস্য, কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: