• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীতে পুলিশের অভিযানে অটোচুরির অভিযোগে দ্বীন ইসলাম গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৯ পিএম;
পটুয়াখালীতে পুলিশের অভিযানে অটোচুরির অভিযোগে দ্বীন ইসলাম গ্রেফতার

লিটু পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে অটোচুরির অভিযোগে দ্বীন ইসলাম হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পটুয়াখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত দ্বীন ইসলাম হাওলাদার পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকার হেতালিয়া বাধঘাট, কুড়ির খাল এলাকার বাসিন্দা। তিনি আঃ রব হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে তাকে পেশাদার অটোচোর হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতারের পর দ্বীন ইসলাম হাওলাদারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন