• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম;
নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবাসহ শামীম হোসেন (৩৭) নামে একজনকে আটক করেছে নাটোর এসআরবি ক্যাম্পের একটি টহল দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাকে আটকের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক শামীম রাণীনগর উপজেলার চকমুনু গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং সে নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সহ-সভাপতি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাটোর এসআরবি ক্যাম্পের একটি টহল টিম বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উপজেলার রেল গেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শামীম হোসেনকে ৭০পিস ইয়াবাসহ আটক করা হয়। এঘটনায় এসআরবির পক্ষ থেকে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 
এবিষয়ে নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এমরান হোসেন জানান,শামীম জেলা কমিটির সহ-সভাপতি পদে আছে। তার বিরুদ্ধে দ্রুতই সাংগঠনকি ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন