• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

কুড়িগ্রামে একাদশ শ্রেণীর কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৩ পিএম;
কুড়িগ্রামে একাদশ শ্রেণীর কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

​পুনরুত্থান ডেস্ক :

 

​কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা নিজ শোয়ার ঘরে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাজমুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকেই সে নানার বাড়িতে বসবাস করে আসছিল। পড়ালেখার পাশাপাশি পারিবারিক অভাব-অনটনের কারণে সে দিনমজুরির কাজও করত।
​নিহতের স্বজনদের দাবি, নাজমুল আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার সঠিক কারণ তারা জানাতে পারেননি। পরিবারে কোনো কলহ বা বিবাদ ছিল না বলেও নিশ্চিত করেছেন স্থানীয়রা।
​কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক আলামত ও তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
​এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের সদস্য ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন