শ্রীপুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরাঃ
মাগুরার শ্রীপুরে পাঁচ বছরের শিশু জুনায়েদ(০৫) পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে ।
সোমবার( ৩১ আগস্ট) দুপুরে উপজেলা সোনাতুন্দী জিল্লুর রহমানের পুত্র জুনায়েদ (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,জুনায়েদের মা আখেরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে
প্রতিবেশীরা স্থানীয় হানু নদীর উপরের স্যান্ডেল দেখে পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে মোঃ জুনায়েদ এক মহিলার পায়ে বাঁধে ,
অতঃপর স্থানীয়রা গিয়ে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি দেখে মাগুরা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে গিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
জুনায়েদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: