মধুখালীতে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে জাতীয় নাগরিক পার্টি মধুখালী উপজেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর ২০২৬খ্রি.শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জাতীয় নাগরিক পার্টর সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও উপজেলা নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব কাজী জহিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা আহবায়ক হাাসিবুর রহমান অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব সাঈফ হাসান খান সাকিব,জেলা যুগ্ম আহবায়ক খন্দকার মোঃ কামাল হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ বাচ্চু, জেলা ছাত্রশক্তির আহবায়ক সাহেদুল ইসলাম। এ ছাড়াও উপজেলা জাতীয় নাগরিক পার্টি নেতা নাজমুল হুদা, জুনায়েত মাহমুদ ও কামাল আহমেদসহ প্রমুখ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: