• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

অটোভ্যান পিকআপের ধাক্কায় বাবার সাথে প্রাণ গেল  শিশু কন্যার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম;
অটোভ্যান পিকআপের ধাক্কায় বাবার সাথে প্রাণ গেল  শিশু কন্যার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

অটোভ্যানের সঙ্গে পিকআপের ধাক্কায় বাবার সাথে প্রাণ গেল  শিশু কন্যার। 

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও তার ছয় বছরের শিশু কন্যা এই মর্মান্তিক মৃত্যুর স্বীকার হন।

রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাইফুল ইসলাম রঞ্জু ও তার মেয়ে সামিরা আক্তার। তাদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে। তারা দুজনই অটোভ্যানের যাত্রী ছিলেন।

মুকসুদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, ঢাকা থেকে আসা মাছবাহী একটি পিকআপ গেড়াখোলা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন