গর্ভধারনের কথা জানতেন না মা; অলৌকিক ভাবে সন্তান প্রসাব উভয়ে সুস্থ
সিনিয়র স্টাফ রিপোর্টার :
মাগুরার আলোকদিয়া গ্রামে ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। গর্ভবতী হওয়ার কোনো লক্ষণ বা খবর না জেনেই এক নারী হঠাৎ একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারী অন্যান্য সাধারণ মহিলাদের মতোই স্বাভাবিক চলাফেরা করতেন। তিনি নিজেও জানতেন না যে তিনি গর্ভবতী, পরিবারের লোকজন বা পাড়া-প্রতিবেশীদের কেউই কিছু জানতেন না। গর্ভবতী হওয়ার বিশেষ কিছু লক্ষ্মণ বা শারিরীক পরিবর্তন কোনটাই ছিল না তার মধ্যে।
জানা গেছে, ওই মহিলা নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করতেন। এমনকি গর্ভাবস্থায় নারীদের যে সাধারণ উপসর্গগুলো দেখা যায়, তার কোনোটিই তার মধ্যে ছিল না।
হঠাৎ করে বাথরুম পরিষ্কারের জন্য সাপোজিটার ব্যবহার করার সঙ্গে সঙ্গেই তিনি নিজের রুমের ভেতরেই সন্তান প্রসব করেন। নিজের রুমে হঠাৎ বাচ্চা দেখে তিনি নিজেও ভয় পেয়ে যান। পরে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে এলে তারা বিষয়টি নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে বাচ্চা এবং বাচ্চার মা উভয়েই সুস্থ আছেন। শিশুটি ও তার মায়ের জন্য দেশবাসীর দোয়া চাইছে তার পরিবার।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: