• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে, লালমনিরহাটে  ৩ গ্রামে ঈদুল আজহা উদযাপন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৫ পিএম;
সৌদি আরবের সঙ্গে মিল রেখে, লালমনিরহাটে  ৩ গ্রামে ঈদুল আজহা উদযাপন

‎খাজা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি :

 


‎সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়  তিনটি গ্রামের, প্রায় পাঁচ শতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। ঈদুল আজহার নামাজ শেষে নিয়ম অনুযায়ী, পশু কোরবানিও দিয়েছেন এসব পরিবারের সদস্যরা।

‎বুধবার (২৭ মে) সকাল ৯টায় জেলার কালীগঞ্জ উপজেলার, তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া জামে মসজিদে, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মাজেদ।  জামাতে পুরুষ মুসল্লিদের পাশাপাশি, নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।

‎এছাড়া উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের, উত্তর বালাপাড়া পানিখাওয়া ঘাট জামে মসজিদ, এবং বোতলা আহলে হাদিস বাইতুল আমান জামে মসজিদ, ও ঈদগাহ মাঠেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে।

‎এখানকার বাসিন্দারা জানান,২০১১ সাল থেকেই, এই অঞ্চলের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে, পবিত্র রমজানের রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায এবারও, দেশের প্রচলিত সময়ের একদিন আগে উৎসবমুখর পরিবেশে, ঈদ উদযাপিত হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ওই এলাকার কিছুসংখ্যক মুসলিম পরিবার দীর্ঘদিন যাবৎ সৌদির সঙ্গে মিল রেখে, ঈদ উৎসব  পালন করে আসছেন। আজ ঈদের জামাতগুলোকে কেন্দ্র করে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল জোরদার ছিল।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন