পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসককে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) জনাব চৌধুরী আশরাফুল করিম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোঃ কামাল হোসেন-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় চেম্বারের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পটুয়াখালীর ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়নসহ জেলার সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
চেম্বার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে পটুয়াখালীর ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগের পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: