মাগুরায় ইয়াবার বিশাল চালান জব্দ: নারীসহ আটক ৩
মাগুরায় ইয়াবার বিশাল চালান জব্দ: নারীসহ আটক ৩, উদ্ধার ৮ হাজার পিস ও নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা
স্টাফ রিপোর্টার :
মাগুরায় ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবার এক বিশাল চালানসহ তিন জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) ভোরে জেলা সদরের কাশিনাথপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচলনা করে । অভিযান কালে জেলার কাশিনাথপুর এলাকার মাদক সম্রাট বলে খ্যাত শাহিন আলমের শয়ন কক্ষে তলাশি করে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ৪৮ হাজার টাকা এবং ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে স্বামী স্ত্রীসহ ৩জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কাশিনাথপুর এলাকার মো:শাহীন আলম (৪৬), পিতা মৃত সিরাজুল ইসলাম; সাথী খাতুন (৩৬) স্বামী- শাহীন আলম ও নন্দলালপুর এলাকার খালিদ হাসান (৩১) পিতা সিরাজুল ইসলাম।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা সংঘবদ্ধ মাদক কারবারি ও চুরি ডাকাতির কথা স্বীকার করে। এছাড়া মাগুরা থনায় আটককৃত মো. শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ৬টি ও সাথী খাতুনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন জানান, মাগুরা জেলায়, জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: