• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীতে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫৬ পিএম;
পটুয়াখালীতে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:


পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২১ হাজার কেজি (২১ টন) জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানাধীন লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। অভিযানকালে নদীপথে সন্দেহজনক একটি কার্গো বোট থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বোটের ভেতর থেকে বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে নিয়ে আসা ২১ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা জিরা এবং কার্গো বোটটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় এবং চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন