• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

নওগাঁয় রাতে সাড়ে ৯লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুপুরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৯ পিএম;
নওগাঁয় রাতে সাড়ে ৯লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুপুরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ 

আত্রাই-রাণীনগর উপজেলা 
রাতে সাড়ে ৯লাখ টাকার স্বর্ণালংকার চুরি 
দুপুরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে রাতে সিরাজুল ইসলাম নামে এক শিক্ষকের বাসার তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৯লাখ টাকার স্বর্ণালংকার চুরি এবং রাণীনগরে দুপুরে হেলমেট পরিহিতরা হামলা চালিয়ে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। সোমবার রাতে আত্রাই উপজেলার চকশিমলা গ্রামে চুরি এবং মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজ এলাকায় পৃথক পৃথকভাবে এসব ঘটনা ঘটে। 

চকশিমলা গ্রামের মৃত ফজলল হকের ছেলে শিক্ষক সিরাজুল ইসলাম জানান,সোমবার রাত অনুমান ৮টা নাগাদ বাসায় তালা দিয়ে স্ত্রীকে সাথে নিয়ে নওগাঁ মেয়ের বাসায় বেড়াতে যান। এরপর মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৭টা নাগাদ বাসায় এসে দেখতে পান বাসার প্রধান দরজার তালা খোলা। বাসার ভিতরে গিয়ে দেখেন বিভিন্ন আসবাবপত্র ওলট-পালট হয়ে আছে এবং আলমারী থেকে গলার স্বর্ণের চেন,কানের দুল,হাতের আংটিসহ মোট চার ভরি স্বর্ণালংকার এবং চার ভরি চাঁদির পায়ের নুপুর চোরেরা চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৯লাখ টাকার গহনা চুরি হয়েছে। তিনি বলেন,বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা এঘটনা ঘটিয়েছে। 

এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,বাসায় চুরির ঘটনায় মঙ্গলবার দুপুরে শিক্ষক সিরাজুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে। 

অপর দিকে,রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেন জানান,মঙ্গলবার দুপুরে ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২৮) বগুড়ার সান্তাহার শাখা থেকে টাকা উত্তোলন করে আবাদপুকুর শাখায় মোটরসাইকেল যোগে ফিরছিলেন। এসময় আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজের দক্ষিনে মোবাইল টাওয়ারের নিকট পৌছলে সামনে এবং পিছন থেকে দুইটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত চারজন কর্মকর্তাদের পথরোধ করে। এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে এ্যালোপাতারিভাবে পিটিয়ে কাছে থাকা ৩৪লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে ওই দুই কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করে দেয়। আহত নাজমুল হোসেন রাণীনগর উপজেলার একডালা গ্রামের মোস্তাক আলীর ছেলে এবং রাসেল বাবু একই উপজেলার অলংকারদীঘি গ্রামের আব্দুল মজিদের ছেলে। 

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন,পরিষদ থেকে কিছু দুরেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে দেখি লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য ভ্যানে তুলে দিচ্ছেন। সাথে সাথে থানার ওসি সাহেবকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করি। 

এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কাউকে পাইনি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন