পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী):
পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ মো. ইলিয়াস খাঁ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইলিয়াস খাঁ পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরন (৬ নম্বর ওয়ার্ড) এলাকার মুছা খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দুমকি থানা পুলিশের এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল লেবুখালী টোল প্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন ইলিয়াস খাঁকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে মাদকদ্রব্যগুলো জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৩, তারিখ: ০৫/১০/২০২৬) রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: