• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের ঔষধ- ঢেউ টিন ও  গাছের চারা বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৭ পিএম;
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের ঔষধ-ঢেউ টিন ও  গাছের চারা বিতরণ

আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ


 ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে প্রয়োজনীয় ঔষধ এবং বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ২টায় আলফাডাঙ্গা উপজেলা মিনি কনফারেন্স রুমে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা  প্রকৌশলী মো: রাহাত ইসলাম, মৎস কর্মকর্তা তরুন বসু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামান খসরু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহশিক্ষা প্রতিপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। বিকালে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে স্বপ্ন নগর গ্রীন এন্ড ক্লিন বাংলাদেশ বিনির্মানে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ফলজবৃক্ষ বিতরণ করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন