সংসদ সদস্যদের শপথ জটিলতা: আইনি ও সাংবিধানিক প্রেক্ষাপট
ইতোমধ্যেই ১৩তম সংসদের সদস্যদের নির্বাচনী ফলাফল বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাভিত্তিক তালিকা প্রকাশ হওয়ায় এই মুহূর্তে রাষ্ট্রপতি অনূর্ধ্ব এক মাসের মধ্যে স্থান, তারিখ ও সময় উল্লেখ করে সংসদের অধিবেশন ডাকার বিধান রয়েছে। ১২তম সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে গত ০৬-০৮-২০২৪ ইং তারিখে সংসদ ভেঙে দেওয়া হয়েছে
১২তম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৩০-০১-২০২৪ ইং তারিখে ওই সংসদের দায়িত্বভার গ্রহণ করে গত ০২-০৯-২০২৪ ইং তারিখে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করায় ওইদিনই রাষ্ট্রপতি তা গ্রহণ করে বিশেষ ও অতিরিক্ত গেজেটে প্রকাশ করায় তাঁর স্পিকার পদ শূন্য বলে গণ্য হয়েছে। তদ্রূপভাবে ১২তম সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ৩০-০১-২০২৪ তারিখে দায়িত্বভার গ্রহণ করে ০৬-০৮-২০২৪ ইং পর্যন্ত (অর্থাৎ সংসদ বাতিল বা ভেঙে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত) কার্যত ডেপুটি স্পিকার পদে সমাসীন ছিলেন ও রয়েছেন।
ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করেছেন বলে অথবা তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে- এই মর্মে কোনো গেজেট বিজ্ঞপ্তি এখন পর্যন্ত দেখা যায়নি। বাংলাদেশ সংবিধানের বিধান মোতাবেক এবং বাংলাদেশ সংসদের কার্যপ্রণালী বিধি মোতাবেক যথাক্রমে স্পিকার এবং ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। এছাড়াও সংসদের কার্যপ্রণালী বিধির অনুসরণে ও অনুবলে স্পিকারের ও ডেপুটি স্পিকারের কার্যাবলি সম্পন্ন করার লক্ষ্যে সংসদ সদস্যদের মধ্য থেকে সময়ে সময়ে প্রতি অধিবেশনের ক্ষেত্রে প্যানেল স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের দ্বারা মনোনয়ন দেওয়া হয়ে থাকে। প্রকৃতপক্ষে ১২তম সংসদ রাষ্ট্রপতি কর্তৃক ভেঙে দিলেও ওই লুপ্ত ও অস্তিত্ববিহীন সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার, এমনকি প্যানেল স্পিকাররা নতুন সংসদ (১৩তম সংসদ) গঠিত না হওয়া পর্যন্ত অথবা নতুন সংসদ (১৩তম সংসদ) এর দ্বারা স্পিকার বা ডেপুটি স্পিকার নির্বাচিত এবং নতুন প্যানেল না হওয়া পর্যন্ত ওই ১২তম সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও প্যানেল স্পিকার আগের মতোই আগের পদে বহাল ও কর্মরত আছেন বলে গণ্য ও পরিগণিত করা হয়েছে। কেননা সংবিধানের ৭৪ অনুচ্ছেদের (২) দফার আওতায় স্পিকার ও ডেপুটি স্পিকারকে অন্তর্ভুক্ত করা হলেও ৭৪ অনুচ্ছেদের (৬) দফা অনুযায়ী ওই সাংবিধানিক পদধারীরা সংসদ লুপ্ত বা ভেঙে দিলেও এবং এমনকি সংসদের মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন সংসদ গঠন না হওয়া পর্যন্ত এবং নতুন সংসদের দ্বারা স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিজ নিজ পদে বহাল রয়েছেন বলে গণ্য করা হয়েছে। ড. শিরীন শারমিন চৌধুরীর দাখিল করা পদত্যাগপত্র ০২-০৯-২০২৪ ইং তারিখে রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হলেও সংবিধানের ৭৪ অনুচ্ছেদের (৬) দফার বিধান অনুযায়ী তা পরস্পরবিরোধী, সাংঘর্ষিক এবং প্রয়োগের ক্ষেত্রে অকার্যকর বলে বিবেচিত ও গণ্য হয়।
এছাড়াও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে জীবিত থাকায়, পদত্যাগ না করায় এবং মতান্তরে অন্তরীণ থাকায় তাঁর ওই পদ স্বাভাবিকভাবেই বহাল আছে বলে পরিগণিত ও গণ্য হ
এই ক্ষেত্রে সৃষ্ট ও উদ্ভূত ১৩তম সংসদের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠের ক্ষেত্রে তৈরি হওয়া জটিলতা উত্তরণ ও নিরসনের জন্য নিম্নোক্ত যেকোনো একটি আইনি কার্যব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যক বলে অভিমত দিচ্ছি:
ক) সংবিধানের ১০৬ অনুচ্ছেদ মোতাবেক মহামান্য সুপ্রিম কোর্টের কাছে উপদেশমূলক অভিমত পাওয়ার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক রেফারেন্স প্রেরণ এবং প্রাপ্ত অভিমত অনুযায়ী অগ্রসর হওয়া।
খ) জরুরি, আপৎকালীন এবং অনুপস্থিত বিবেচনা করে পূর্ববর্তী সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার বা প্যানেল স্পিকারের স্থলে ১৩তম সংসদের নির্বাচিত সদস্যদের রাষ্ট্রপতি কর্তৃক আহূত অধিবেশনে (স্থান, সময় ও তারিখ অনুযায়ী) যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি (Duly constituted potentiary) দ্বারা শপথ বাক্য পাঠ করানোর পথে অগ্রসর হওয়া।
গ) জরুরি, আপৎকালীন এবং অস্থায়ী ব্যবস্থার অংশ হিসেবে ১৩তম সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে সর্বসম্মতভাবে এবং আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে এবং প্রোটেম (Protemp) মতবাদের আলোকে শপথ করানোর জন্য যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন করা।
ঘ) সর্বশেষে লুপ্ত ও বিদায়ী সংসদের (১২তম) স্পিকার, ডেপুটি স্পিকার অথবা ১২তম সংসদের দ্বারা মনোনীত ও নির্বাচিত স্পিকারের প্যানেলের সংসদ সদস্য দ্বারা শপথ করানোর বিষয়টি বিবেচনা করা।
বর্ণিত ওপরোক্ত পদক্ষেপ ও কার্যব্যবস্থার ব্যতিক্রম ও বিচ্যুতি ঘটলে ভবিষ্যতে ও নিকট ভবিষ্যতে জটিল আইনি সংকট ও বিপর্যয়ের মুখোমুখি হওয়ার যথেষ্ট কারণ ও সম্ভাবনা তৈরি করবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- সংসদ* সদস্যদের,শপথ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: