পবিত্র মাহে রমজানে আলফাডাঙ্গায় ক্যাবের লিফলেট বিতরণ
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আলফাডাঙ্গা উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে রমজানে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় আলফাডাঙ্গা সদর বাজারে ক্যাব আলফাডাঙ্গার নেতৃবৃন্দু এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ক্রেতা-ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকুন, কেনার আগে গুণমান যাচাই করুন।” লিফলেটে উল্লেখ করা হয়, প্রতিবছর রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। একই সঙ্গে বাজারে নকল, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিস্তার ঘটে। এতে সাধারণ ক্রেতারা একদিকে উচ্চমূল্যের চাপে পড়েন, অন্যদিকে মানহীন পণ্য কিনে প্রতারিত হওয়ার ঝুঁকিতে থাকেন। ক্যাবের পক্ষ থেকে ক্রেতা-ভোক্তাদের প্রতি ২-৩ দিনের বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত না করা, পণ্যের পরিমাণ, মূল্য ও মান যাচাই করে কেনাকাটা করা, অস্বাস্থ্যকর ও খোলা খাদ্যপণ্য পরিহার করা এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সংযত থাকার আহ্বান জানানো হয়।পাশাপাশি গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবিতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। লিফলেট বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ ও সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান।
লিফলেট বিতরণ করেন, মো: সেকেন্দার শেখ, মোহম্মদ আবুল বাশার, কামরুল ইসলাম,তামিম আহমেদ মিলন,গোলাম আজম মনির, শাহিদুল ইসলাম, আজিজুর রহমান দুলাল, হারুন অর রশিদ,ফেরদৌস খান, আবু বক্কর সিদ্দিক বাঁধন প্রমুখ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: