• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৮ পিএম;
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার (১৩ মার্চ) যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

বৃহস্পতিবার রাত ১০টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাস দেখতে যান শায়রুল কবির।
এ সময় তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। পরে মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তার সুস্থতা কামনা করে মোনাজাত করেন।

শায়রুল কবির ছাড়াও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালটিতে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন