• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে কওমি মাদ্রাসায় এতিমদের মাঝে ১৫০ কেজি খেজুর বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম;
পাঁচবিবিতে কওমি মাদ্রাসায় এতিমদের মাঝে ১৫০ কেজি খেজুর বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কওমি মাদ্রাসায় অধ্যয়নরত গরিব, অসহায় ও এতিম শিশুদের মাঝে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো এই খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানায় থাকা শিশুদের মাঝে প্রদান করা হয়।

রবিবার (১৫ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার মুহতামিম এবং কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
জানা যায়, সৌদি সরকারের পাঠানো ২০ কার্টুন বা প্রায় ১৫০ কেজি খেজুর উপজেলার ৭১টি এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, অফিস সহকারী কাম কম্পিউটার  মো. জুয়েল রানা এবং উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষক ও মহাতামিমগন । অনুষ্ঠানে উপস্থিত সবাই এতিম শিশুদের কল্যাণ কামনা করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন