• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ এএম;
মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি

ঈদের আগে গতকাল ১৬ মার্চ ছিল সরকারিভাবে শেষ কর্মদিবস। এদিন বিকেলের পর থেকেই ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেন কর্মজীবী মানুষ। তবে সড়ক পথে বাসে বাড়তি ভাড়া এবং ট্রেনের আসনের টিকিট কিনেও ট্রেনে উঠতে না পারার মতো নানা দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আর সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সকালেই একচেটিয়াভাবে বাস মালিকদের পক্ষে সাফাই গেয়েছেন।

সোমবার (১৬ মার্চ) রাতে তথ্যের ভিত্তিতে যাত্রীদের এই দুর্ভোগের চিত্র জানা যায়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছবি পোস্ট করে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল সড়কের চন্দ্রা, খাড়াজোড়া ও কালিয়াকৈর বাইপাস এলাকায় সন্ধ্যার পর থেকেই ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়তে থাকে। যাত্রীদের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের দীর্ঘ সারিও দেখা যায়।

চন্দ্রা বাস স্ট্যান্ডে বেশ কয়েকটি কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ থাকায় অনেক যাত্রী দরদাম করে বাসে উঠছেন। যাত্রীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই পরিবহন কর্তৃপক্ষ বাসভাড়া বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট এবং তুলনামূলক বেশি দামে তেল কিনতে হওয়ায় আগের তুলনায় ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আশিকুর রহমান।

সোমবার রাতে রাজধানীর কল্যাণপুর এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রীতে ঠাসা বাস স্ট্যান্ড এলাকা এবং প্রতিটি কাউন্টারে যাত্রীদের ভিড়। যাত্রী ছাউনি ছাড়িয়ে চায়ের দোকান, ফুটপাত ও আশপাশের ফাঁকা জায়গায় লাগেজ ও ব্যাগ নিয়ে সিডিউল বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা— জানান জসীম উদ্দীন।

 

এদিকে সন্ধ্যায় রাজধানীর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকাতেও ঘরমুখো মানুষের ঢল দেখা যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাস সংকটের সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা এবং অতিরিক্ত ভাড়া দিয়েও চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন