• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সবার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘ভাইজান’, অবাক গোটা ইউনিট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৬ পিএম;
সবার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘ভাইজান’, অবাক গোটা ইউনিট

বলিউডের তারকা সালমান খানকে নিয়ে বিটাউনে গুঞ্জনের শেষ নেই। শোনা যায়, ইন্ডাস্ট্রির একটা বড় অংশ তাকে যমদূতের মতো ভয় পায়। তার মেজাজ খারাপ হলে নাকি অনেকের ক্যারিয়ারও খাদের কিনারায় চলে যায়। কিন্তু এই ‘দাবাং’ অভিনেতা যে শুটিং সেটে সবার সামনে অঝোরে কাঁদতে পারেন, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে।

ঘটনাটি ২০০৬ সালের, যখন সালমান খান, অক্ষয় কুমার ও প্রীতি জিনতা অভিনীত ‘জান-এ-মান’ ছবির শুটিং চলছিল। ছবির জনপ্রিয় বিষাদময় গান ‘সও দার্দ’-এর চিত্রায়ণের জন্য নৃত্য পরিচালক ফারহা খান পুরো টিম নিয়ে গিয়েছিলেন আমেরিকার ব্রুকলিন ব্রিজে। গানটির শুটিং চলাকালীন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান ফারহা। তিনি জানান, সাধারণত আবেগঘন দৃশ্যে অভিনেতারা গ্লিসারিন ব্যবহার করেন।

কিন্তু সালমন সেদিন কোনো কৃত্রিম উপায় ছাড়াই হাউ মাউ করে কাঁদতে শুরু করেন।

ফারহার মতে, সালমানের ভেতরে হয়তো অনেক দিনের জমানো কোনো যন্ত্রণা ছিল, যা সেই গানের সুরের সাথে পাল্লা দিয়ে চোখের পানি হয়ে বেরিয়ে এসেছিল। শুটিংয়ের সেই মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে ফারহা খান বলেন, সালমান এমনভাবে ফুঁপিয়ে কাঁদছিলেন যে আমি ‘কাট’ বলতে পারিনি। ওর কান্না দেখে আমি নিজেও আড়ালে অঝোরে কাঁদছিলাম।

আসলে বাইরে থেকে ওকে যতটা শক্ত মনে হয়, ভেতরটা ঠিক ততটাই মোমের মতো নরম।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন