• ঢাকা
  • সোমবার, ৩১ আগষ্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হাজিরা আগেই সই! ভূমি প্রতিমন্ত্রীর পরিদর্শনে ধরা পড়ল কর্মকর্তার অনিয়ম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৩ পিএম;
হাজিরা আগেই সই! ভূমি প্রতিমন্ত্রীর পরিদর্শনে ধরা পড়ল কর্মকর্তার অনিয়ম

নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি। 

এ সময় দুটি সার্কেল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। তবে হাজিরা খাতায় অনেকের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে।

এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।’

পরিদর্শনকালে তিনি প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে বলেন, ‘অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।’

দৈনিক পুনরুত্থান / অনলাইন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন