• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

মহাদেবপুরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৪ এএম;
মহাদেবপুরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

মো. নাফিউর রহমান, নওগাঁ (মহাদেবপুর) প্রতিনিধি:

 

নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকিন উদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শালিজান গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মুকিম উপজেলার শালিজান গ্রামের মরহুম নবির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুকিম পাশের তেঁতুল পুকুর বাজারে যান। সেখানে নাস্তা করে বাসায় এসে ঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন