• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহাদেবপুরে দিগন্ত ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভারতে চলে যাওয়ার দাবি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৯ এএম;
মহাদেবপুরে দিগন্ত ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভারতে চলে যাওয়ার দাবি

মো: নাফিউর রহমান, নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের শ্রী বিশ্ব চন্দ্র বর্মনের বিরুদ্ধে দিগন্ত ব্যাংকের মাধ্যমে জনগণের প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে ভারতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাকা হারিয়ে বিপাকে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, শ্রী বিশ্ব চন্দ্র বর্মন দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংকিং কার্যক্রম ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। একপর্যায়ে তার কাছে জমা রাখা টাকা ফেরত চাইলে নানা ধরনের টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, প্রায় এক কোটি টাকা নিয়ে শ্রী বিশ্ব চন্দ্র বর্মন দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তার চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর টাকা ফেরত পাওয়ার আশায় থাকা গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
ভুক্তভোগীদের দাবি, তারা নিজেদের কষ্টার্জিত টাকা নিরাপদ মনে করে তার কাছে জমা রেখেছিলেন। কিন্তু বর্তমানে সেই টাকা ফেরত না পাওয়ায় অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ তাদের জমা করা অর্থ ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাদের টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে শ্রী বিশ্ব চন্দ্র বর্মনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত অর্থের পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
ভুক্তভোগীরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণসহ তাদের অর্থ উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন