বোয়ালমারীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য এম কে খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসাইন এবং ছাত্রদল নেতা মাজহারুল, রিয়াজ, মনির, রাকিব, সালাউদ্দিন, রজবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সারা বাংলাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় উপজেলা ছাত্রদলের এ বৃক্ষরোপণ কর্মসূচিকে তিনি সাধুবাদ জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচিতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা বলেন, প্রত্যেকে যদি অন্তত পাঁচটি করে গাছ লাগান, তাহলে দেশে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহে ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক ও তত্ত্বাবধানে ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি।
আয়োজকরা জানান, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বোয়ালমারী গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: