• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৩ পিএম;
লালমনিরহাটে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:

 

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে বড় ভাইয়ের লাঠির আঘাতে নুর মোহাম্মদ (৫০) নামের এক ছোট ভাই নিহত হয়েছেন।

গত রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ আলী ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বোনের জমি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে এই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে বড় ভাই নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের মাথায় ও শরীরে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন