• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীতে বিদ্যালয়ের ছাদে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অফিস সহায়ক আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৮ পিএম;
পটুয়াখালীতে বিদ্যালয়ের ছাদে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অফিস সহায়ক আটক

পটুয়াখালী প্রতিনিধি:


পটুয়াখালীর ১১২ নম্বর আউলিয়াপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পান্নু খান (অফিস সহায়ক) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের ভবনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

গত সোমবার (৫ অক্টোবর) সকালে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে দ্রুত আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যান অভিযুক্ত অফিস সহায়ক পান্নু খান। সেখানে শিশুটির ওপর শারীরিক নির্যাতন ও জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত পান্নু খানকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে এমন জঘন্য ঘটনায় বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুর মা ও স্বজনরা এই ঘটনার কঠিন ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটির শারীরিক ও মানসিক সুরক্ষায় দ্রুত কাউন্সেলিং ও যথাযথ সহায়তার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন