বোয়ালমারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর-গুলিরচর সড়কে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. কামরুল হাসান। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রশিক্ষক শেখ ফাতেমা সিনহা।
এ সময় বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত থেকে সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিকভাবে বৃক্ষরোপণের বার্তাও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: