জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
আসন্ন সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরদের (ভিসি) এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময়সূচি ও অন্যান্য আনুষঙ্গিক নিয়মাবলী পরবর্তী যৌথ বৈঠকে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মোট ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত ছিল। তবে এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হলেও নতুন প্রতিষ্ঠিত আরও ৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। ফলে গুচ্ছের আওতায় মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াতে পারে ২৪টিতে।
জিএসটি গুচ্ছভুক্ত সম্ভাব্য ২৪টি বিশ্ববিদ্যালয় হলো:- ইসলামী বিশ্ববিদ্যালয় (IU) — কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) — টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) — পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU) — নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU) — ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) — যশোর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) — পাবনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR) — রংপুর, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয় (BU) — বরিশাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU) — রাঙ্গামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) — সিরাজগঞ্জ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) — গাজীপুর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় — নেত্রকোণা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — জামালপুর, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — চাঁদপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় — কিশোরগঞ্জ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সুনামগঞ্জ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পিরোজপুর, নওগাঁ বিশ্ববিদ্যালয় — নওগাঁ, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা।
স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এ বিশাল ভর্তি যজ্ঞ সম্পন্ন করতে পবিপ্রবি প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বলে জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে জানানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: